৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-

“প্রধান চরিত্রেই অভিনয় করছি”…আফফান মিতুল

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০১৮, ১১:২৭ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ
এ সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আফফান মিতুল। পা রেখেছেন বড় পর্দাতেও। দুই পর্দাতে সমালতালে অভিনয় করলেও স্বল্পদৈর্ঘ্য তার ব্যস্ততা বেশি, সাথে মডেলিং ও উপস্থাপনা করছেন।

১. সম্প্রতি কি কি কাজ করলেন?
আফফান মিতুল: গেলো দুই মাসে আমি ৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। এগুলো হলো – সবুজ খানের “আমার সবটাই চাই”, “এক রাত”, আমিনুল ইসলাম বাচ্চুর “পিতা”, ড.ইলার “ভুল”, এস কে সোহাগ খানের “আবদার”, রবিউল ইসলাম সোহাগের “অপরাধী” এবং ইমরান খান ইমুর “রিলেশন”। এছাড়া সম্প্রতি অভিনয় করলাম রঙমহল টিমের ” ডিরেক্টর এখন মিটিংয়ে”, নয়ন মিল্টনের “চোর সংঘ” ও “দজ্জাল শাশুড়ি” নাটক তিনটিতে।

২. বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে আপনাকে কম দেখা যায় কেন?

আফফান মিতুল: আমি ২ সপ্তাহ আগেই “ঘরে বাজার ডট কম” এবং ২ মাস আগে “সনিক সরিষার তেল” বিজ্ঞাপনচিত্র দুইটির মডেল হয়েছি। গেলো বছর “প্রাণ গুঁড়া মশলা”র বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলাম। আসলে বিজ্ঞাপনচিত্রে আমাকে কম ডাকে, নির্মাতা যদি বিজ্ঞাচিত্রের জন্যে আমাকে বেশি ডাকেন, তাহলে এখানে আমার নিয়মিত হতে কোন আপত্তি নেই।

৩. বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আপনি অভিনয় করেছেন? জানবো সেই চলচ্চিত্রগুলো সম্পর্কে…

আফফান মিতুল: এখন পর্যন্ত আমার অভিনীত ২টি সিনেমা “হরিজন” ও “নেকাব্বরের মহাপ্রয়াণ” প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই দুইটি সিনেমাই অর্জন করেছে জাতীয় চলচ্চিত্র ও তথ্য মন্ত্রালয়ের পরস্কার। মুক্তির মিছিলে রয়েছে আমার অভিনীত আরো দুইটি সিনেমা “কাকতাড়ুয়া” ও “গন্তব্য”।

৪. উপস্থাপনা সম্পর্কে জানবো…

আফফান মিতুল: বেশ কিছু টিভি চ্যানেলের জনপ্রিয় কিছু অনুষ্ঠান, সেলিব্রিটি শো, গেম শো আমি উপস্থাপনা করেছি। যেমন- মুভি পার্ক, কফির আড্ডা, সিনেমার খেলা, সিনে আড্ডা, মুভি মঞ্চ, স্টার ডায়লগ। আসলে চলচ্চিত্র সম্পর্কিত অনুষ্ঠান উপস্থাপনার জন্য আমার ডাক আসে বেশি। আর আমি এতে বেশ স্বাচ্ছন্দবোধ করি।

৫. হাতে বর্তমানে কি কি কাজ আছে?

আফফান মিতুল: আজিম খান, নয়ন মিল্টন, এম আর জে শান্ত, সবুজ খান, কাশেম শিকদার, মাহমুদ, সুব্রত তরফদার, হাফিজ, পিন্টু বিশ্বাস, রানা বর্তমান, আল আমিন এইচ রুবেল, আহমেদ জিহাদ সহ বেশকিছু নির্মাতার নির্দেশনায় অক্টোবর মাসে অভিনয় করবো বেশকিছু নাটক ও শর্টফিল্মে।

৬.ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন..

আফফান মিতুল: ব্যস্ততার কারণে যদি আপনার টিভিতে আমার কাজগুলো দেখতে না পারেন তবে কষ্ট করে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমার নাম “আফফান মিতুল” লিখুন। দেখবেন আমার অভিনীত বেশকিছু কাজ আসবে। আপনারা আমার কাজগুলো দেখলে আমার আনন্দের কোন সীমা থাকবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন।
“প্রধান চরিত্রেই অভিনয় করছি”…আফফান মিতুল

এ সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আফফান মিতুল। পা রেখেছেন বড় পর্দাতেও। দুই পর্দাতে সমালতালে অভিনয় করলেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তার ব্যস্ততা বেশি, সাথে মডেলিং ও উপস্থাপনা করছেন।

১. সম্প্রতি কি কি কাজ করলেন?
আফফান মিতুল: গেলো দুই মাসে আমি ৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। এগুলো হলো – সবুজ খানের “আমার সবটাই চাই”, “এক রাত”, আমিনুল ইসলাম বাচ্চুর “পিতা”, ড.ইলার “ভুল”, এস কে সোহাগ খানের “আবদার”, রবিউল ইসলাম সোহেলের “অপরাধী” এবং ইমরান খান ইমুর “রিলেশন”। এছাড়া সম্প্রতি অভিনয় করলাম রঙমহল টিমের ” ডিরেক্টর এখন মিটিংয়ে”, নয়ন মিল্টনের “চোর সংঘ” ও “দজ্জাল শাশুড়ি” নাটক তিনটিতে।

২. বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে আপনাকে কম দেখা যায় কেন?

আফফান মিতুল: আমি ২ সপ্তাহ আগেই “ঘরে বাজার ডট কম” এবং ২ মাস আগে “সনিক সরিষার তেল” বিজ্ঞাপনচিত্র দুইটির মডেল হয়েছি। গেলো বছর “প্রাণ গুঁড়া মশলা”র বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলাম। আসলে বিজ্ঞাপনচিত্রে আমাকে কম ডাকে, নির্মাতা যদি বিজ্ঞাচিত্রের জন্যে আমাকে বেশি ডাকেন, তাহলে এখানে আমার নিয়মিত হতে কোন আপত্তি নেই।

৩. বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আপনি অভিনয় করেছেন? জানবো সেই চলচ্চিত্রগুলো সম্পর্কে…

আফফান মিতুল: এখন পর্যন্ত আমার অভিনীত ২টি সিনেমা “হরিজন” ও “নেকাব্বরের মহাপ্রয়াণ” প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই দুইটি সিনেমাই অর্জন করেছে জাতীয় চলচ্চিত্র ও তথ্য মন্ত্রালয়ের পরস্কার। মুক্তির মিছিলে রয়েছে আমার অভিনীত আরো দুইটি সিনেমা “কাকতাড়ুয়া” ও “গন্তব্য”।

৪. উপস্থাপনা সম্পর্কে জানবো…

আফফান মিতুল: বেশ কিছু টিভি চ্যানেলের জনপ্রিয় কিছু অনুষ্ঠান, সেলিব্রিটি শো, গেম শো আমি উপস্থাপনা করেছি। যেমন- মুভি পার্ক, কফির আড্ডা, সিনেমার খেলা, সিনে আড্ডা, মুভি মঞ্চ, স্টার ডায়লগ। আসলে চলচ্চিত্র সম্পর্কিত অনুষ্ঠান উপস্থাপনার জন্য আমার ডাক আসে বেশি। আর আমি এতে বেশ স্বাচ্ছন্দবোধ করি।

৫. হাতে বর্তমানে কি কি কাজ আছে?

আফফান মিতুল: আজিম খান, নয়ন মিল্টন, এম আর জে শান্ত, সবুজ খান, কাশেম শিকদার, মাহমুদ, সুব্রত তরফদার, হাফিজ, পিন্টু বিশ্বাস, রানা বর্তমান, আল আমিন এইচ রুবেল, আহমেদ জিহাদ সহ বেশকিছু নির্মাতার নির্দেশনায় অক্টোবর মাসে অভিনয় করবো বেশকিছু নাটক ও শর্টফিল্মে।

৬.ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন..

আফফান মিতুল: ব্যস্ততার কারণে যদি আপনারা টিভিতে আমার কাজগুলো দেখতে না পারেন তবে কষ্ট করে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমার নাম “আফফান মিতুল” লিখুন। দেখবেন আমার অভিনীত বেশকিছু কাজ আসবে। আপনারা আমার কাজগুলো দেখলে আমার আনন্দের কোন সীমা থাকবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

সাইট উন্নয়নেঃ ICTSYLHET