১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • প্রবাসে নড়াইল’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে, এতিম পথশিশুদের মধ্যাহ্নভোজ!




প্রবাসে নড়াইল’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে, এতিম পথশিশুদের মধ্যাহ্নভোজ!

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৮, ১৬:২৫ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:

:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন “প্রবাসে নড়াইলবাসী” এর প্রথম বর্ষপূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, গতকাল এ উপলক্ষে কেককাটা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এবং এতিম ও পথশিশুদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শহরের শেখ রাসেল সেতুর নিচে এসব কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হরিদাস রায়, প্রবাসে নড়াইলবাসী গ্রুপের রেহেনা পারভীন, রাসেল মাহমুদ, নাসরিন নাহার, রেজা হাসান, রুবায় আহম্মেদ, সোহেল মাহমুদসহ সংশ্লিষ্টরা এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি বাবলু, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সভাপত্বি, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ইমরান হোসেন সেখ, সাজু খান, পৈার কমিশনার মাহাবুব রহমান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকমীরা। জানাগেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন “প্রবাসে নড়াইলবাসী” সংগঠনটি গত এক বছরে নিজস্ব অর্থায়নে জেলার অসহায়-দুঃস্থ্য মানুষদের সাহায্য করা, মেধাবী গরীব শিক্ষার্থীদের সহযোগিতা করা, শীতের সময় শীতার্তদের মাঝে কম্বল বিতরনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। বর্তমানে এ সংগঠনের সাথে ৪০ জন কার্যনির্বাহী কমিটির সদস্যসহ প্রায় ২২ হাজার সদস্য রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET