৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ী পৌর শহরের শ্মশানঘাট সেতুর সড়ক বাতি উদ্বোধন




ফুলবাড়ী পৌর শহরের শ্মশানঘাট সেতুর সড়ক বাতি উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২৪, ২০:১৪ | 742 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের শ্মশানঘাট এলাকায় ছোট যমুনা নদীতে নির্মিত নতুন সেতুর সড়ক বাতি উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধায় পৌর শহরের শ্মশান ঘাট ছোট যমুনা নদীর উপর নবনির্মিত সেতুর সড়ক বাতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,সৈয়দ সামিউল ইসলাম সোহেল,কাউন্সিলর আতাউর রহমান,আব্দুস জব্বার মাসুদ,মাজেদুর রহমান,আব্দুল মজিদ,হারান দত্ত,মহিলা কাউন্সিলর তঞ্জু আরা,রেবেকা পারভিন প্রমুখ। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিগণ ফুলবাড়ী পৌর শহরের শ্মশানঘাট সেতুর সড়ক বাতি পরিদর্শন করেন।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, নবনির্মিত এই সেতুটি নির্মাণের পর থেকে অন্ধকারাচ্ছন্ন ছিল। তাই পথচারীদের চলাচলের সমস্যার কথা বিবেচনায় নিয়ে সেতুর উপরে ১০টি বাতি স্থাপন করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET