১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফেনীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৪ ২০১৮, ১০:৪৯ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক:- ফেনী জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স বৃহস্পতিবার(৩ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর আবুল হাশেমকে (৩২) কে এক বছরের কারাদন্ড দিয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

মাদক বিরোধী টাস্কফোর্স সূত্র জানায়, শহরের বিসিক অঞ্চলের দেবীপুর আল জাবির একাডেমী স্কুলের পিছনে হাজী আব্দুল কুদ্দুসের বাড়িতে দীর্ঘদিনের মাদক আখড়ায় অভিযান পরিচালনা করে। মাদক স্পটটি পরিচালনা করে আব্দুল্লাহ হিল রূপম। অভিযানের টের পেয়ে রূপম পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় রূপমের সহযোগী আবুল হাশেমকে ৩৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আদালত আবুল হাশেমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। এছাড়াও অভিযান পরিচালনা করা হয় রামপুরের কাওসার নিলয়ের বাসায়, শর্শদী বাজারের পিছনে মাদক ব্যবসায়ী ইয়াসিনের বাসায়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET