১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বগুড়ায় ৩০৮ জন হোম কোয়ারেন্টাইনে

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ২২:২৮ | 1119 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বগুড়া গত ৬ দিনে ৩০৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বৃহস্পতিবার হোম কোয়ারেন্টাইনে ছিল ২২৮ জন। শুক্রবার নতুন পর্যন্ত জেলায় কোন আক্রান্তের সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কন্ট্রোল রুম। এ কারনে কোন বিদেশ ফেরত ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখার প্রয়োজন পড়েনি। যারা হোম কোয়রেন্টাইনে আছেন সকলে সুস্থ বলে নিশ্চিত করেছে জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান । বিদেশ ফেরত মানুষ হোম কোয়ারেন্টইন যাতে শর্ত ভঙ্গ করে যত্র-তত্র মেলামেশা করতে না পারে বা ১৪ দিনের আগে ঘর থেকে বের হতে না পারে সে ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ টিমের নজরদারি বাড়িয়ে দিয়েছে । গত বৃহস্পতিবার জেলার ৪ টি উপজেলার দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, ধুনট ও কাহালুতে ৪ জন বিদেশ ফেরতরা কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে বাইরে অবাধে মেলা মেশা করায় ভ্রাম্যমান আদালত তাদের ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট সালাহ্ উদ্দিন। এর পর নজরদারি বাড়িয়ে দেয়ায় বিদেশ ফেরত কেউ ঘরের বাইরে আসছেন না। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, প্রবাসিরা যাতে হোম কোয়ারেন্টাইনের নিয়মনীতি মেনে চলেন তার জন পৌরসভা থেকে ইউনিয়ন পর্যায় ওয়ার্ড কাউন্সিলর ও মেম্বারা বিশেষ ভাবে নজরদারি ও তথ্য প্রদান করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে বলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET