৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • বঙ্গবন্ধু বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিকনিক ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান




বঙ্গবন্ধু বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিকনিক ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০১৮, ১৭:৫৬ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নুর হাসান, পঞ্চগড় প্র‌তি‌নি‌ধি:- পঞ্চগড়‌ সদর উপ‌জেলার চাকলাহাট বঙ্গবন্ধু বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিক‌নিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (৪এ‌প্রিল) বিদ্যালয় মাঠে অনু‌ষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আ‌নিসুজ্জামান স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ‌হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন, চাকলাহাট ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মো. আব্দুল কুদ্দুস প্রামা‌নিক।
‌বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সদর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মো. আবু দাউদ প্রধান, ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ‌মো. কামরুজ্জামান বু‌লেট প্রমুখ। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠান‌টির আহব্বায়ক ছি‌লেন, বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. আলতাব হো‌সেন বুলবুল।
আ‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। কেননা, আজকের শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ কর্ণধার।
আ‌লোচনা সভা শে‌ষে বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি পরিবেশন করার মাধ্যমে হাজারো দর্শককে মাতিয়ে তোলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET