, , ,

শিরোনামঃ-




বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২১, ১৬:৪৭ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে একুশের শুভ সূচনা করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বদলগাছী থানা পুলিশ, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২১ ফেব্রæয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুল আলম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ. জা. ম. শফি মাহমুদ, সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET