১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বরগুনার বেতাগীতে অজ্ঞাত যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার।




বরগুনার বেতাগীতে অজ্ঞাত যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৮:৩৮ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কিসমত করুনা গ্রামে এক মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ও অজ্ঞাত থাকার কারনে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এস আই আমিনুল ইসলাম।
গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ৯ টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা। বেতাগী থানা পুলিশের সাথে ঘটনাস্থলে পৌছালে দেখা যায়, কিসমত করুনা গ্রামের সিকদার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার উপর খালের পাশে নিথর মাথাবিহীন রক্তমাখা দেহটি পরে আছে। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বেতাগী সদও ইউনিয়ন চেয়ারম্যান মো: নজরুল ইসলাম,ইউ পি সদস্য মো: ওয়ারেজ আলী জোমাদ্দার ও স্থানীয় বাসিন্দা মো: আবদুস সালাম,মো: নান্টু খা,এবং ঘটনাস্থলের নিকটস্থ মজনু সিকদার প্রমূখ।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া বলেন, উল্লেখিত ইউনিয়ন চেয়ারম্যান মো: নজরুল ইসলামের নিকট খবর পেয়ে থানার নাইট টিম নিয়ে রাত ১০ টা নাগাত ঘটনাস্থলে পৌছাই। শরীর থেকে বিচ্ছিন্ন মাথা অজ্ঞাত থাাকার কারনে এখনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি তবে শারিরিক গঠনের ভিত্তিতে বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। আরো বলেন, ইতোমধ্যে বরগুনা সহকারি পুলিশ সুপার মহোদ্বয় ঘটনাস্থলে এসেছিল এবং তার নির্দেশনুযায়ী সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একইসাথে মামলা রেকর্ড করা হয়েছে। তবে এখনো লাশের ঠিকানা সনাক্ত করা সম্ভব হয় নি। তবে লাশের ঠিকানা সনাক্তকরণে সব ধরণের প্রচেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET