৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বরযাত্রীবাহী মাইক্রো-বাইক মুখোমুখি পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মুমূর্ষু পিতা-পুত্রকে রংপুর মেডিকেলে স্থানান্তর




বরযাত্রীবাহী মাইক্রো-বাইক মুখোমুখি পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মুমূর্ষু পিতা-পুত্রকে রংপুর মেডিকেলে স্থানান্তর

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৮:৫৭ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে বরযাত্রীবাহী দ্রুতগামী মাইক্রো ও বাইক মুখোমুখি সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী পিতা পুত্র গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য রাতেই তাদের রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।
প্রত্যক্ষদর্শিরা জানান, এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী বাজাজ ডিসকাভার বাইক (দিনাজপুর-হ-১৩-১৯২৬) হাসপাতাল গেটে পৌঁছে। এদিকে গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে বর যাত্রীবাহী দ্রুতগামী হায়েচ মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৬-১৩৬৫) একইস্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মাইক্রোটি এসময় সড়কে উল্টে যায় এবং বাইকটি দুমড়ে মুচড়ে সড়কে ছিঁটকে পড়ে।
বাইক চালক দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বোয়ালগাড়ী এলাকার বাজার নামক গ্রামের বাবা ডা. নিরাপদ চন্দ ্র( ৪৫) তার ছেলে রাজদেব চন্দ্র (১৫) উপর্যুপরি আঘাতের চোটে গুরুতর আহত হন।
স্থানীয়রা ঘটনাস্থল হতে তাদের সজ্ঞাহীন উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরআগে থানা পুলিশ এব্ং ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET