১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশালে বিপুল পরিমাণ জাল দলিলসহ চার প্রতারক আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৮:০৯ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশালঃ

বরিশালে জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সামগ্রী ও সরঞ্জামসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার বরিশাল নগরী এবং বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক শ’ সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্টসহ অনান্য কাগজপত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম) বরিশাল পুলিশ লাইনে ইন সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন।

পুলিশ সুপার বলেন,‘গোপন সংবাদেরভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের একটি দল ইলুহার গ্রামে অভিযান চালায়। এসময় জাল দলিল প্রস্তুতের হোতা মহুরী আবদুল মন্নান তালুকদারকে আটক করে।

তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল নগরীর চকবাজার ও বগুড়া রোড থেকে বাবুল চৌকিদার, শাহজাহান হাওলাদার ও নজর আলী মৃধাকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET