১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বরিশাল সিটি নির্বাচ‌ন : সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা




বরিশাল সিটি নির্বাচ‌ন : সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০১৮, ১৯:৪৮ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশালঃ

ব‌রিশাল সি‌টি করপো‌রেশন (বি‌সি‌সি) নির্বাচ‌নে আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা ক‌রেছেন রিটা‌র্নিং অ‌ফিসার মু‌জিবুর রহমান।

ত‌বে নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ ওঠায় ৯ কে‌ন্দ্রে শুধুমাত্র কাউ‌ন্সিলর প‌দে ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হ‌বে।

বুধবার (০৩ অ‌ক্টোবর) দুপুর ২টায় ব‌রিশাল নির্বাচন অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এই ঘোষণা দেন আঞ্চ‌লিক নির্বাচন কর্মকর্তা ও সি‌টি কর‌পোরেশন নির্বাচ‌নের রিটা‌র্নিং অ‌ফিসার মু‌জিবুর রহমান।

১২৩টি কে‌ন্দ্রের ম‌ধ্যে ১১৪ কে‌ন্দ্রের ফলাফল অনুসা‌রে আওয়ামী লী‌গের সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ পে‌য়ে‌ছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট।

অন্য‌দি‌কে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পির ম‌জিবর রহমান স‌রোয়ার পে‌য়ে‌ছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

রিটা‌র্নিং অ‌ফিসার আ‌রো জানান, ৯ কে‌ন্দ্রে ফের ভোটগ্রহণ করা হ‌বে। এগু‌লো হ‌লো- ৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯।

এই কেন্দ্রে ক‌বে ভোট নেওয়া হ‌বে তা এখ‌নো সু‌নি‌র্দিষ্ট করা হয়‌নি। ত‌বে আগামী ১৩ অ‌ক্টোবর এক‌টি সম্ভাব্য তা‌রি‌খের কথা বলা হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ্য, গত ৩০ জুলাই ব‌রিশাল সি‌টি করপো‌রেশন নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে এ ব্যাপা‌রে এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে নির্বাচন ক‌মিশন। তদন্ত শে‌ষে নির্বাচ‌নের দুই মাস ৩ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হ‌লো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET