১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশাল-২ আসনে আওয়ামী লীগের গণসংযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০১৮, ১৭:৪৯ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশালঃ

জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস আজ শুক্রবার সকালে নির্বাচনী গণসংযোগ করেছেন।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সাংসদ ও সাদা মনের মানুষ হিসেবেখ্যাত তালুকদার মোঃ ইউনুস নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইচলাদী, সানুহার, বামরাইল ও বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বন্দরে নির্বাচনী গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

প্যানেল স্পীকারসহ দলীয় নেতৃবৃন্দরা ডাবেরকুল বন্দরে পৌঁছলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের জয়বাংলা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। ডাবেরকুল বন্দরে অনুষ্ঠিত পথসভায় এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান করেন। ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সহসভাপতি অশোক কুমার হাওলাদার, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন বেপারী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ, ডাঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি শাহ আলম সিকদার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET