১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বসতঘর পুড়ে ভষ্মীভূত হলেও আগুনে পোড়েনি পবিত্র কোরআন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০১৮, ১২:৪৪ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভষ্মীভূত হলেও অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন শরীফ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বাদুরতলা গ্রামে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিকান্ডের সুত্রপাতে নজরুল ইসলাম শিকদারের বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম। আগুনে পবিত্র কোরআনের পাশের সাদা অংশ পুড়ে গেলেও অক্ষত রয়েছে ভিতরে লেখা অক্ষরগুলো। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার অসংখ্য লোক ওই দৃশ্য দেখার জন্য বৃহস্পতিবার সকালে নজরুল সিকদারের বাড়িতে ভিড় করেন। জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে মৃত. আব্দুল মজিদ শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদারের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আগুনে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকার, চালসহ সম্পূর্ণ বসতঘরটি পুড়ে যায়। যাতায়াতের রাস্তা না থাকার ফলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে য়ায়। বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET