৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক




বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২৪, ১৬:৪৮ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে দুই নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ । শুক্রবার (২২ মার্চ) পৃথক অভিযানে ঢাকা খুলনা হাইওয়ের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ও ৭ কেজি মোট ১১ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়ছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার রায়।
আটককৃতরা হলো –  বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩) এবং মোংলা উপজেলার দ্বিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার রায জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া আটটায় ঢাকা খুলনা হাইওয়ের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক এবং তার কাছ থেকে ৭ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। রাত ৯ টায় অপর এক অভিযানে একই এলাকা থেকে ফাতেমা আক্তার সাথী নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET