১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে যুবককে পিটিয়ে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৪:৩০ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট শহরতলীর কৃষ্ণনগর এলাকায় হেলাল আকন (৩৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল সোয়া দশটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত হেলাল আকন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে হেলালকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগেরহাট কৃষ্ণনগর এলাকার বাড়ির কাছে লাঠিসোটা নিয়ে হেলাল আকনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।

এতে তিনি গুরুতর আহত হলে তার স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাঠিসোটা নিয়ে একদল লোক হেলাল আকন নামে এক যুবককে পিটিয়ে বাড়ির কাছে ফেলে রেখে চলে যায়। তার চিৎকার শুনে তার পরিবার ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত হেলালের মাথার আঘাত ছিল গুরুতর। শুক্রবার সকাল দশটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। হেলালের সঙ্গে স্থানীয় কিছু লোকের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তাকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET