১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বান্দরবানে ম্যালেরিয়া রোগ একটি আতংকের নাম হলে ও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে এই রোগ এখন নিয়ন্ত্রনে




বান্দরবানে ম্যালেরিয়া রোগ একটি আতংকের নাম হলে ও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে এই রোগ এখন নিয়ন্ত্রনে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০১৮, ২০:৩৫ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি:- ম্যালেরিয়ার জন্য ঝুঁকিপুর্ণ এলাকা বান্দরবান ,তবে এর মধ্যে প্রাণঘাতী এ রোগের প্রকোপ কমেছে এ জেলায়।সরকারি উদ্যোগ আর উন্নয়ন সংস্থার সহযোগিতায় গেল তিন বছরে বান্দরবানে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে কয়েকগুন।
মাত্র এক যুগ আগে ও বান্দরবানে ম্যালেরিয়া ছিল এক আতংকের নাম।জেলার প্রত্যান্ত এলাকাগুলোতে বছরে কয়েকশ লোক মারা যেত এই রোগে।ম্যালেরিয়ায় ভয়ে চাকুরী কিংবা কোন কাজে আসত চাইত না পাহাড়ী এই এলাকায়, কিšু‘ এখন পরিস্থিতি পাল্টেছে। গত কয়েকবছরে ম্যালেয়িরা আক্রান্তের হার আশাজনকভাবে কমে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সরকারি তথ্যমতে ২০১৪ সালে জেলায় ২৪ হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় আর ও বছরই মৃত্যু হয় ১২ জনের,২০১৫ সালে ১৮ হাজার মানুষ আক্রান্ত হলে মারা যায় ৩জন আর ২০১৬ সালে ১৪ হাজার আক্রান্ত এবং এই রোগে মারা যায় ২জন।আর ২০১৭ সালে তেমন বেশি আক্রান্ত না হলে ও মারা যায় ১ জন আর ২০১৮ সালে এখন পর্যন্ত কোন লোক মারা যায়নি এই রোগে।

মূলত কীটনাশকযুক্ত মশারির ব্যবহার ও ব্যাপক জনসচেতনতা কারণে এমন উন্নতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ম্যালেরিয়া নির্মূলে গত বছর বান্দরবান জেলায় জনসাধারণকে সরকারিভাবে বিনামুল্যে তিনলক্ষ মশারি বিতরণ করা হয়েছে আর এবছর এ পর্যন্ত দশ হাজার মশারি বিতরণ সম্পন্ন হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET