পারভেজ, কলাপাড়া প্রতিনিধিঃ- বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বিএনপি দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। এ সময় কলাপাড়া পৌর বিএনপি সভাপতি উপাধ্যক্ষ নুরবাহাদুর তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোঃ ফারুক, যুগ্ম সম্পাদক নান্নু মুন্সী, উপজেলা কৃষকদলের সভাপতি আঃ সালাম তালুকদার, এ্যাডভোকেট আবুল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আউয়াল, এমবি কলেজের সাবেক জিএস নাসির উদ্দিন রতন প্রমূখ উপস্থিত ছিলেন।বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীদের দোয়া মোনাজাতের একংশ
এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ অন্যান্য অংগ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরাও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসন।









