মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ
সেই বিটিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ” নতুন কুড়ি”র মাদ্ধমে ক্যামেরার সামনে অভিনয় শুরুমিথুন আহমেদের । এরপর শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন অনেক। তবে বড় হয়ে গ্রামীনফোনের এফএনএফ বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কাড়েন। এরপর আর থেমে থাকতে হয়নি। বর্তমান তিনি জনপ্রিয়দের একজন। তিনি বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন তার অভিনয়ের মাদ্ধমে। তিনি সব ধরণের অভিনয়ে পারদর্শি। বর্তমান এই জনপ্রিয় অভিনেতা ব্যাস্ত সময় পার করছেন বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে। তার বিজ্ঞাপনের মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, ওয়ালটন,সিটিসেল,পেগাসাস সু,আজিজ টেইলারস,ফুলকলি কেক,গোল্ডেন লাইফ ইনঃ আরো অনেক বিজ্ঞাপন রয়েছে। এ বেপারে মিথুন আহমেদ বলেন,বর্তমান আমি বিজ্ঞাপন ,নাটক নিয়ে ব্যাস্ত আছি। আমি বিজ্ঞাপন করতে ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভালো কাজ করতে পারি।









