৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিয়ের প্রলোভনে ধর্ষণ; গ্রেফতার ধর্ষক হাসিবুর

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২৪, ১৮:১৩ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি হাসিবুর রহমানকে (২১ )গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসিবুর রাজশাহীর দুর্গাপুর উপজেলার সায়বাড় এলাকার আশরাফ আলীর ছেলে।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বদিউজ্জামন ।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা জানান, ভুক্তভোগীর একই উপজেলার পাশাপাশি হওয়ার সুবাদে আসামি হাসিবুরের সাথে পারিবারিকভাবে ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দীর্ঘ এক বছর সংসার করার পরে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আদালতের মাধ্যমে ডিভোর্স হয়। আসামি ডিভোর্স দেওয়ার এক সপ্তাহ পরে ভুক্তভোগীকে ভুল হয়েছে বলে পুনরায় সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে যান। সেখানেই তাদের সুন্দর সুখের সংসার গড়ে তুলেন। এর মধ্যেই ভুক্তভোগীর গর্ভে আসামি হাসিবুর রহমানের সন্তান আসেন।
কিন্তু হঠাৎ করেই ভুক্তভোগীর গর্ভের সন্তানকে অস্বীকার করেন আসামি হাসিবুর রহমান। আসামি তড়িঘড়ি করে ভুক্তভোগী কে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। পরে আসামি হাসিবুর রহমান কৌশলে ভুক্তভোগী কে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। সেই থেকেই আসামির ভুক্তভোগীর সাথে তার কোন সম্পর্ক নেই। এমনকি সে আমার স্ত্রী নয় বলে অস্বীকার করে।
এ ঘটনায় ভুক্তভোগী গত ১৮ ফেব্রুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই মামলা শুক্রবার রাতে দুর্গাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। ঘটনার পরই আসামি হাসিবুর রহমান আত্মগোপনে চলে যায়। পরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET