১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বিরল একইদিনে দুইটি পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু




বিরল একইদিনে দুইটি পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৫, ১৯:০৬ | 759 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরল একইদিনে দুইটি পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোন আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে সামিউল ইসলাম (২) বাড়ির পাশে পূণর্ভবা নদীর পানিতে ডুবে সকাল ১০ টায় ও বিজোড়া ইউনিয়নের মুরাদপুর (সাতভায়াপাড়া) গ্রামের লিটন ইসলাম এর তেঘরা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণি পড়ুয়া কন্যা ইসরাত জাহান রাফা (১৩) ও একই গ্রামের মোঃ আফজাল হোসেন এর রঘুপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া কন্যা মিম আকতার (১২) বাড়ির পাশে শাহআলমের পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুপুর ১ টায় মারা যায়। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে দিনাজপুর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। বিরল থানার এসআই শাকিল হোসেন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হলে পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি গ্রহণ করেছে। দুপুর ২ টায় সামিউল ইসলাম এর পারিবারিকভাবে দাফন সম্পন্ন করা হয়েছে এবং ইসরাত জাহান রাফা ও মিম আকতার এর জানাযা সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET