১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিরামপুরে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা : ভুয়া নার্স আটক

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২৫, ১৯:১৫ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে সোমবার (১৪ জুলাই) পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন উক্ত অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ঢাকা মোড়ে অবস্থিত রাজু ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা, সরকারি হাসপাতালের দক্ষিণে অবস্থিত মডার্ণ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা এবং নিউ মডার্ণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে মডার্ণ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত একজন ভুয়া নার্সকে আটক করে নিয়ে যায় পুলিশ। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, স‍্যানেটারী পরিদর্শক ইসমাইল হোসেন, পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন‍্যান‍্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন সাংবাদিকদের জানান, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধে এবং সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান জানান, মানুষের প্রাপ‍্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে রোগীরা যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য সেবা পায়, সেজন্য নিয়মিত তদারকির ব‍্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, বিরামপুর উপজেলায় নিবন্ধিত ৯টি ক্লিনিক ও ২০ টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET