১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল ইসলাম স্মৃ‌তি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খ‌েলা অনুষ্ঠ‌িত




বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল ইসলাম স্মৃ‌তি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খ‌েলা অনুষ্ঠ‌িত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৮, ১৮:৪৯ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নুর হাসান, পঞ্চগড় প্র‌তি‌নি‌ধি:
পঞ্চগ‌ড়ে বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল ইসলাম স্মৃ‌তি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খ‌েলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৯ অক্ট‌োবর) বি‌কেলে টু‌নিরহাট স্বাগতম ক্লা‌বের আ‌য়োজ‌নে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী ক‌লে‌জ মা‌ঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় শিং‌রোড রত্নিবাড়ী শা‌ন্তি সংঘ স্পো‌টিং ক্লাব ও নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশ  মুখোমুখি হয়। এতে ১-০ গোলে  নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশক‌ে শিং‌রোড রত্নিবাড়ী শা‌ন্তি সংঘ  স্পো‌টিং ক্লাব পরাজিত করে ।
খেলাটি দেখার জন্য শহীদ জিয়াউর রহমান ডিগ্রী ক‌লে‌জ মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হন।
অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থ‌েক‌ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন পঞ্চগড় সদর উপ‌জেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আ‌নোয়ার সাদাত সম্রাট।
কামাত কাজলদী‌ঘি ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌ত‌ি  মো. নজরুল ইসলাম‌ের সভাপত‌িত্ব‌ে বিশ‌েষ অত‌িথ‌ি হ‌িস‌েবে উপস্থিত ছিলেন জেলা প‌রিষদ সদস্য মো. ম‌নির হো‌সেন, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি মো. আ‌মিরু‌ল ইসলাম, ৪নং কামাত কাজলদী‌ঘি ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোজাহার আলী, ৫নং চাকলাহাট ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো. ফরহাদ হো‌সেন,  জ‌েলা মহ‌িলা আওয়ামী লী‌গের সভান‌েত্রী র‌েজ‌িয়া ইসলাম প্রমুখ।
স্বাগতম ক্লাব‌ের সভাপত‌ি মিজানুর রহমান বল‌েন, মাদক, জঙ্গী এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠন‌ের লক্ষে এই খেলার আয়োজন করা হয়। বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল ইসলাম স্মৃ‌তি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট‌ের এই খ‌েলায় বিভিন্ন জেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET