১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বৃদ্ধার পাশে ওসি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২০, ১৬:৩৫ | 1077 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


রাস্তায় ফেলে যাওয়া  বৃদ্ধার পাশে দাঁড়ালেন  শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার  ইমাম হোসেন। বয়স প্রায় ৬০ বছর। চলতে –ফিরতে পারেন না। বয়সের ভারে ক্লান্ত, অসুস্থ। এই অবস্থায় কে বা কাহারা এই বৃদ্ধাকে রাস্তায় ফেলে যায়। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে গত রোবার  সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় নামক স্থানে।

সংবাদ পেয়ে ওই কর্মকর্তা বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অসুস্থ ওই নারী এখন শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফাতেহ আকরাম দোলন জানান, দীর্ঘ সময় খাবার না খেয়ে বৃদ্ধা শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। রাতে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি।

ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এই করোনা কালীন সময়ে অনেক অমানবিক ঘটনার সাক্ষী হতে হচ্ছে পুলিশকে। অনেক ঘটনা এত অমানবিক ও নিষ্ঠুর মানুষ হিসেবে আমাদের লজ্জায় ফেলেছে। কঠিন এই পরিস্থিতিতে আমাদের আরো মানবিক হতে হবে। তা না হলে এই ধরনের অমানবিক ঘটনা ঘটতেই থাকবে। ইতিমধ্যে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বিষয়টি অবগত হয়ে ওসি ইমাম হোসেনের প্রশংসা করে বৃদ্ধার সুচিকিৎসার জন্য নির্দেশ প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET