বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাগেরহাট জেলা, সদর উপজেলা ও ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, আহ্বায়ক কমিটির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, সাহাবিক সহ-সভাপতি মহাসিন পারভেজ, জেলা যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ফকির মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবে ক সহ সভাপতি শেখ মহিদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মোল্লা মাহমুদ আলী সহ অনেকে। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মোঃ নাসির উদ্দিন।










