১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোলে বোমাওঅস্ত্র সহ নাশকতা মামলায় আটক ৮

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০১৮, ১২:০৯ | 742 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ করেসপন্ডেন বেনাপোল প্রতিনিধিঃ 
বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিভিন্ন প্রকারের ১৮টি দেশীয় অস্ত্র ও ১৪টি হাত বোমাসহ নাশকতা মামলায় জামাত-বিএনপির আট নেতা,কর্মীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রোববার(১৬সেপ্টেম্বর) ভোর  ৬ টার দিকে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, বেনাপোলের মমিনের ছেলে যুবদল নেতা কামাল, আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল কাদের,  ইসমাইলের ছেলে কবিরুল, জামাত নেতা রেজাউলের ছেলে ইমরান, কাওছারের ছেলে আজিজুর রহমান, জনাব আলীর ছেলে আজগার আলী,   হানিফ আলী মোড়লের ছেলে  এনায়েত আলী ও  রফিজুল রইসলামের ছেলে  ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতা মুলক  কর্মকান্ডের উদ্দেশ্যে বেশ কিছু মানুষ পরিকল্পনা করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আট জামাত-বিএনপির নেতা,কর্মীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৮টি বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র ও ১৪টি হাতবোমা পাওয়া যায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET