যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকারের দেয়া প্রশিক্ষণ প্রাপ্ত ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সেনা বাহিনী।
৭ ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১২ টায় হস্তান্তর করা হয়।
কুকুর গুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের কোলকাতা ক্যান্টনমেন্টে কর্নেল কেশব জাদব সহ বিএসএফ অফিসার গন।
বাংলাদেশ যশোর ক্যান্টনমেন্টে কর্নেল আনোয়ার হোসেন, লে,কর্নেল মিজানুর রহমান, ৪৯ বিজিবি এডি ফারুক হোসেন ও আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ।
কর্নেল আনোয়ার হোসেন জানান,ভারত সরকারের দেওয়া ১০ টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ সরকারকে উপহার দেওয়া হয়েছে। কুকুরগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টে পাঠানো হবে।কুকুরগুলো দিয়ে মাদকদ্রব্য,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হবে।
Please follow and like us:








