মোঃসোহাগ হোসেন, বেনাপোল (যশোর) থেকে:- যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৫০ লাখ বাংলাদেশী টাকাসহ বাবলুর রহমান(৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
রোববার(৩০সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা
থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী বেনাপোলের বালুন্ডা গ্রামের আব্দুস ছালামের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে বিপুল
পরিমানে টাকার একটি চালান এপারে পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে
বাবলুর রহমান পাচারকারীকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে
৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান বিষয়টি
নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পরবর্তীতে
বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।









