১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বেলকুচিতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত




বেলকুচিতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০১৮, ১৯:২২ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলকুচিতে উপজেলা পর্যায়ে আয়োজিত উন্নয়ন মেলার-২০১৮ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বেলকুচি উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবান কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাস্মীর সুলতানা, পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, ও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উক্ত মেলায় ৪৮ টি স্টল অংশ গ্রহন করে এবং তাদেরকে ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET