১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বেলকুচিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত




বেলকুচিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৮, ২১:২১ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বেলকুচিতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) কর্তৃক বাস্তবায়িত পিকেএসএফ এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী রাজাপুর ইউনিয়নের চর সমেসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠানে ডরপ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আবুল মুনছুর ফকিরের সঞ্চালনায় ও সমাজসেবক চাঁন আলী মাষ্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হাকিম প্রামানিক, প্যানেল চেয়ারম্যান নরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর, জুয়েল সরকার, সমাজসেবক মজনু আকন্দ, নান্নু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সমৃদ্ধি কর্মসূচির সকল স্টাফ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডাঃ শাহারিয়াত শুভ ও ডাঃ নুরে জান্নাত স্বপ্না দিনব্যাপী মেডিসিন ও গাইনী বিভাগের পুরুষ, মহিলা ও শিশুসহ ১৭৮ জন রোগীকে ফ্রি চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET