৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মদনগঞ্জে খাস জমি বিক্রি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০১৮, ১৯:৩৪ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দখলে থাকা খাস জমি বিক্রি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় থানার মদনগঞ্জ বটতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে। এতে তারা উল্লেখ করেন, ঐতিহ্যবাহী মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি সমাজ কল্যাণ মূলক ক্লাব। যা স্বাধীনতা সংগ্রামসহ সমাজের মঙ্গল ও বিভিন্ন উন্নয়ন কাজে নিরলস কাজ করে যাচ্ছে। এর দক্ষিনে নওশের আলী গং এবং ১নং খতিয়েনের খাস জায়গা ও পশ্চিম দিকে শীতলক্ষ্যা নদীর পারে ১৯৫৭ সাল হতে পর্যায়ক্রমে নদী ভাঙ্গনের হতে প্রায় ১১শ শতাংশের উপর জমি রয়েছে। যা ৬৩বৎসর যাবৎ ক্লাবটি তত্ত্বাবধান করে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে ব্যাবহার করে আসছে।কিন্তু বিগত বেশ ক’দিন যাবৎ কিছু কুচক্রী মহল ভূমি দস্যু লোকজন জাল পর্চা ও দলিলের মাধ্যমে ১নং খতিয়েনের খাস জমিগুলো ভূমিদস্যূ সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করার পাঁয়তারা করে আসছে। এতে তারা(এলাকাবাসী) সরকারের খাস জমি ভুমিদস্যুদের দ্বারা বেদখল হয়ে যাওয়ার আশংকা করছেন।
উল্লেখ্য, মদনগঞ্জ ম খন্ড মৌজার ৬৬২ নং খতিয়ানে আর, এস দাগ ১৯২৩ নং ৯৮৪৪ শতাংশ এবং ১৯২৪দাগে ১৪৪৪ শতাংশ জমির মধ্যে ক্লাবের তত্বাবধানে ১১শ শতাংশ জমি। যা হুজুর বাহাদুরের নিকট ক্লাবের জায়গা লিজ দেয়ার জন্য আবেদন করা হয়েছিলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET