২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মনন সাহিত্য সংগঠনের পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৭:০৫ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 মনন সাহিত্য সংগঠনের ৭৮ তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ধুনট স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়েছে।অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন – মনন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মোখলেছুর রহমান আরজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রাবন্ধিক, সাংবাদিক ও অধ্যক্ষ ডা.মিজানুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অবসর প্রাপ্ত জনাব মোঃ হাফেজ আলী (সোনালী ব্যাংক, ধুনট শাখা ), ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সেজাব উদ্দীন, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ICT বিষয়ের শিক্ষক শ্রী তপন কুমার দেব, দৈনিক খোলা কাগজের সাংবাদিক আব্দুস সোবহান, কাজিপুর উপজেলার ইতিহাস’ র লেখক আল মাহমুদ সরকার জুয়েল , চাঁন্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম।
অধিবেশন সঞ্চালনায় ছিলেন – প্রভাষক রাজিবুজ্জামান রাজিব, আমিনা মনসুর ডিগ্রি কলেজ, কাজিপুর, সিরাজগঞ্জ। সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বৃক্ষ রোপণের উপর আব্দুল হামিদের স্বরচিত জারি পালায় অনুষ্ঠানে ভিন্ন মাত্রার অবতারণা যোগ হয়। স্বরচিত কবিতা পাঠ করেন – শ্রী সজীব কুমার মন্ডল, ফরমান আলী বাবু, মোঃ সেজাব উদ্দীন, আপেল মাহমুদ মানিক, মোঃ হাফেজ আলী, আব্দুস সোবহান চাঁন, মোঃ আব্দুল মান্নান, এনামুল হক, এম আর টি আরজু ও এম আর জামান । আরও উপস্থিত ছিলেন – মোঃ আরেফিন বিল্লাহ বাদল ও মোঃ মারুফ হাসান । সব শেষে চা চক্রে যোগ দেন- ধুনট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক স্টাফ জনাব এস এম সোলায়মান।
স্বরচিত পাঠ শেষে বিশেষ অতিথি বৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন এবং মনন সাহিত্য সংগঠনের গৌরবোজ্জ্বল সাফল্য কামনা করেন। আগামীতে মনন সাহিত্য সংগঠনের সাথে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই অতিথি। প্রধান অতিথির সমালোচনা ও মননশীল বক্তব্য সবাইকে মুগ্ধ করে । সবশেষে সভাপতির সৃজনশীল বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় ।( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET