২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • মনন সাহিত্য সংগঠনের ৭৯ তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত  




মনন সাহিত্য সংগঠনের ৭৯ তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত  

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২২:১১ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মনন সাহিত্য সংগঠনের ৭৯ তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (২০ ডিসেম্বর) ধুনট (বগুড়া) স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান আরজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – “বিনা” এর সাবেক ডিজি জনাব ড. এম এ সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম পলাশী, ধুনট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক স্টাফ জনাব এস এম সোলায়মান, সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত স্টাফ জনাব মোঃ হাফেজ আলী, শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন, ছাতিয়ানী, ধুনট, বগুড়া এর সভাপতি রুহুল আমিন, জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রাবন্ধিক ও সাংবাদিক অধ্যক্ষ জনাব ডা. মিজানুর রহমান, জিনাত ফাউন্ডেশন শেরপুর, বগুড়া এর চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ঊষসী সাহিত্য সংসদ শেরপুর বগুড়া এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মন্ডলীয় সদস্য জনাব সাকিল মাহমুদ, “রাকাব” এর অসসর প্রাপ্ত সিনিয়র অফিসার জনাব কে এম সাইফুল ইসলাম,  ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ICT বিষয়ের শিক্ষক শ্রী তপন কুমার দেব ও চাঁন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন – এম আর টি আরজু, মোঃ হাফেজ আলী, এস এম সোলায়মান, শ্রী সজীব কুমার মন্ডল, সাদিক মুহম্মদ রাকিন, এইচ এম আরিফ সরকার, জামিল নবাব ও এম আর জামান। প্রধান অতিথি ও বিশেষ অতিথির সৃজনশীল বক্তব্যে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির আরও সমৃদ্ধ হোক এ আশা ব্যক্ত করেন। সেই সাথে মনন সাহিত্য সংগঠনের উত্তোরাত্তোর সাফল্য কামনা করে সংগঠনের অগ্রযাত্রায় সারথি হিসেবে সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সব শেষে সভাপতির মননশীল বক্তব্যের মধ্যে দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET