১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ময়মনসিংহে ‘পাত্র চাই ‘বিজ্ঞাপন দেওয়া প্রতারক আটক




ময়মনসিংহে ‘পাত্র চাই ‘বিজ্ঞাপন দেওয়া প্রতারক আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৮:১৩ | 999 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহে অভিযান চালিয়ে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন প্রতারক চক্রের সদস্য মো. সারোয়ার উদ্দিন ভূঁইয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবত বিভিন্ন পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে লোভনীয় অফার দিয়ে দেশের বিভিন্ন স্থানে সহজ-সরল লোকদের ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। এমন খবর ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) কাছে এলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেন। পরে ওসি ওই চক্রের সদস্যদের শনাক্ত করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানায় অভিযান চালিয়ে সারোয়ারকে আটক করে।

জেলা পুলিশের ডিবি শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, আটক সারোয়ারের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET