১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মহানগরীর কাটাখালী থানায় গরু চোর সাজ্জাদের অস্থাবর সম্পত্তি জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৪, ১৬:৪২ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর কাটাখালীকে ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি কুখ্যাত গরু চোর মোঃ সাজ্জাদের অস্থাবর সম্পত্তি জব্দ করেছে কাটাখালী থানা পুলিশ।
অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, একটি নিক্তি, একটি ট্রাংক, একটি আলনা, একটি টেবিল, একটি গ্যাসের চুলা, সিলিন্ডার ও একটি প্লাস্টিকের রেক।
সোমবার (২৫শে মার্চ) বিকাল সোয়া ৪ টায় কাটাখালী থানাধীন কুখন্ডি খাঁপাড়া এলাকায় আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করে পুলিশ হেফাজতে গ্রহণ করে, কাটাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, মহানগরীর কাটাখালী থানাধীন কুখন্ডি খাঁপাড়ার মানিকের ছেলে ১৫টি চুরি ও মাদক মামলার আসামি কুখ্যাত গরু চোর মোঃ সাজ্জাদ (৩০)। সে পুঠিয়া থানার ডাকাতির প্রস্তুতির মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। এজন্য বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। পরোয়ানা তামিলে আসামি সাজ্জাদের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তৎপর হয় কাটাখালী থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET