৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মহানগরীর হাইটেক পার্ক এলাকায় ইয়াবা ট্যাবলেট-সহ মাদক কারবারী সুমন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২৫, ১৯:১৪ | 675 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ সুমন (২০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হাইটেক পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ সুমন, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার সুমন নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET