ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের ৭,৮,৯ নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ২০২০ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ মাঠে সম্পন্ন হয়। ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহতাব উদ্দিন শাওন’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেরাজ রিংকু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহাময়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাজাহান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জমির উদ্দিন পাটোয়ারী বাবু মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা ছাত্রলীগের উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত অভি, । শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, মহামায়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মাঈন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী, আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মুন্সি মোর্শেদ আলম।









