১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মহেশপুরের কুখ্যাত মাদক সম্রাট ফেন্সি মনির পালিয়ে গেলো আটকের পর !




মহেশপুরের কুখ্যাত মাদক সম্রাট ফেন্সি মনির পালিয়ে গেলো আটকের পর !

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৯:২১ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈশালডাঙ্গা মোড় থেকে আটক মাদক ব্যবসায়ী ফেন্সি মনির (৫০) পালিয়ে গেছে। মনির মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ ঘটনাস্থল তেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি এ্যপাচি গাড়ি উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মনিরকে গ্রেফতার করতে পুলিশ সাঁড়াসি অভিযান চালাচ্ছে বলে জানান দত্তনগর পুলিশ ফাড়ির এএসআই সাইফুল ইসলাম। স্থানীয় ইউপি মেম্বর ফারুক হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দুইজন কনস্টেবল নিয়ে দত্তনগর পুলিশ ফাড়ির এএসআই সাইফুল ইসলাম ফেন্সি মরিনকে ৮৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। কিন্তু হাতকড়া পরানোর সময় মনির পালিয়ে যায়। এর বেশি কিছু আমি জানতে পারিনি। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মনিরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসি জানায়, ঘুগরি গ্রামের মনির সীমান্তের সবচে বড় মাদক ব্যবসায়ী। দীর্ঘদির ধরে সে এই ব্যবসার সাথে জড়িত বলে সীমান্তের মানুষ তাকে ফেন্সি মনির বলে চেনে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET