তথ্যমন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সুশাসনের শিক্ষাঙ্গান, দুর্নীতি উচ্ছেদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এক চুল ছাড় দেয়া হবে না। জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা মেটাতে, উন্নয়নের অগ্রগতি আারো বেগবান ও বেকারত্ব দূর করতে দক্ষ মানব সম্পদ তৈরীর বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি। গতকাল (রবিবার) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা ৪ রাস্তার মোড় এলাকায় প্রোসিড স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, প্রোসিড শিক্ষা পরিবারের চেয়ারম্যান সাজেদুল ইসলাম তুহিন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রোসিড স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাহেদুজ্জামান শাহেদ। এসময় আরোও বক্তব্য রাখেন, সহকারী অধ্যক্ষ তারিক আহম্মেদ, পরিচালক সোহানুর রহমান, এম.এ হাসান জীবন ও আরিফুল রহমান প্রমূখ।









