১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুকসুদপুরে ছাত্রী ধর্ষণকারীর শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন




মুকসুদপুরে ছাত্রী ধর্ষণকারীর শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০১৮, ১৮:০৮ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা টি.সি.এ.এল. উচ্চ বিদ্যালয়ের এক ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের দায়ে নুর মোহাম্মদের বিরুদ্ধে শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোহালা ইউনিয়নবাসী। রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে স্কুলের ছাত্রছাত্রী ও ইউনিয়নবাসী এ মানববন্ধনে অংশ নেয়। গোহালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর আনোয়ার হোসেন জানান, নুর মোহাম্মদ যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুকসুদপুরে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করার অভিযোগ উঠেছে ওই স্কুলের অফিস সহকারী নুর মোহাম্মদ শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টেকেরহাট মিল্কভিটার নিকট এক নির্জন স্থানে।
পারিবারিক  অভিযোগে জানাযায় , মুকসুদপুর উপজেলার গোহালা টি.সি.এ.এল. উচ্চ বিদ্যালয়ের এক ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী বৃহস্পতিবার  প্রথম  ক্লাস করার পর স্কুলের অফিস  সহকারী নুর মোহাম্মদ শেখ (৫৫) ওই ছাত্রীকে মুকসুদপুর নিয়ে উপবৃত্তি পাওয়ার প্রলোভন দিয়ে ইজিবাইকে করে উল্টো পথে টেকেরহাট মিল্কভিটার পাশে এক নির্জন স্থানে নিয়ে যায় । এসময় পানির ভিতর নেষা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাকে ধর্ষন করে বলে অভিযোগ পাওয়া যায়। স্কুল কমিটির সভাপতি বেলায়েত হোসেন মিনা জানায়, আমি ঘটনাটি শুনেছি । এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম জানায়, ধর্ষনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম । আসামীকে গ্রেফতারে জন্য জোর প্রচেষ্টা চলছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET