২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মুকসুদপুরে বই উৎসবের আগেই বই বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৬:০৬ | 1116 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বই উৎসবের আগেই বই বিতরণ করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা টিসিএএল উচ্চবিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে। আগামী ২০২০ সালের ১ জানুয়ারী বই উৎসব। এ দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ উদ্বোধন করবেন এবং এর সাথে সাথে সারা দেশে এক যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব পালিত হবে। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে মুকসুদপুর উপজেলার গোহালা টিসিএএল উচ্চ বিদ্যালয়ে।
জানা যায়, এ শিক্ষা প্রতিষ্ঠানটি বই উৎসবের পুর্বেই গত ২৭ নভেম্বর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করে আলোচনা সমালোনার জন্ম দিয়েছে। আলমগীর হোসেনের মেয়ে তামিমা, রবিউল আলমের মেয়ে পড়শী ও হেমায়েত হোসেনের মেয়ে ইভা সহ প্রায় ৩০জন ছাত্রীর হাতে ৬ষ্ঠ শ্রেণি নতুন বই (২০২০সাল) তুলে দেবার পর আলোচনা শুরু হলে বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন গাজী বলেন, বিতরণকৃত বই ছাত্র-ছাত্রীদের থেকে ফেরত আনা হয়েছে।
এব্যাপারে মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন মোল্যা বলেন, বই বিতরনের বিষয়টি আমি শুনেছি এবং ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET