মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে জায়গাজমি নিয়ে বিবাদের জের ধরে প্রায় ১ লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে মুকসুদপুর থানায় চায়না বেগম গত ১ অক্টোবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আজিজুল ফকিরের পরিবারের সংগে একই গ্রামের মোঃ সিদ্দিক ফকিরের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল। সে কারনে সিদ্দিক ফকির ও তার লোকজন গত ৩০ সেপ্টেম্বর সকালে আজিজুল ফকিরের বিপুল সংখ্যক মেহগনি, রেইনট্রি, চাম্বল গাছ সহ অন্যান্য গাছপালা কেটে ফেলে যার মূল্য ৯৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংবাদ পেয়ে আজিজুল ফকিরের স্ত্রী চায়না বেগম বাঁধা দিলে বিরোধী পক্ষের লোকজন তাকে মারপিট করতে আসলে ভয়ে চায়না বেগম গ্রামের মানুষের সহায়তায় পালিয়ে জীবন রক্ষা করে বলে সে জানায়।









