মেহেদী হাসান শুভ, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বাল্যবিবাহ নিরোধ ও জাতীয় কন্যা শিশু দিবশ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে মাননবন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান(অ:দা:), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজী-উল-হক চৌধুরী, উপজেলা কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন, ইউপি সচিব নাঈম সরকার, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছাবিনা ইয়াসমিন, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম প্রমূখ।
Please follow and like us:









