মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ আপনাদের কাছে তুলে ধরবো অভিনেতা নিকুল কুমার মন্ডলের কথা। কথা হয় এই অভিনেতার সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে।
অভিনয় শুরুটা কবে থেকে এবং কিভাবে?
ছোটো বেলা থেকেই অভিনয় এর প্রতি ঝোক ছিল নায়ক ইলিয়াস কাঞ্চন আর দিতি এই জুটি কে দেখতাম আর ভাবতাম আমাকেও একদিন সিনেমা তে দেখা যাবে , শাহিন রেজা রাসেল(বন্ধু) এর হাত ধরে পাই দ্বীপক গোস্বামী সুমন (গুরু) এর মাধ্যমে পাই তানভীর হোসাইন প্রবাল দা কে গোলাম মুক্তাদির শান কে মাহমুদ দিদার কে মাহমুদ দিদার এর মাধ্যমে পাই মেজবাউর রহমান সুমন কে,সুমন ভাইজান এর মাধ্যমে অসংখ্য পরিচালক কে পাই শাহরিয়ার শুভ ভাই এর মাধ্যমে পাই নুরুল আলম আতিক কে এভাবেই আমার অভিনয় জীবন শুরু২০০৩ সালে ঢাকাতে শুরু অসংখ্য দর্শক এর সামনে আমার অভিনয় এর প্রথম চরিত্র গোপাল ভাড়,ষষ্ঠ শ্রেণী তে পড়া কালীন সময়ে
এখন কি নিয়ে বেস্ত?
যাত্রা করেছি ,মঞ্চনাটক করেছি, পথনাটক করেছি, নন্দিনী সিনেমা নিয়ে ব্যস্ত ,সোয়াইবুর রহমান রাসেল এর .আর ও দুইটা সিনেমার কাজ হাতে আছে গোলাম সোহরাব দোদুল ভাই ও জুয়েল মাহমুদ ভাই এর কয়েকটা সিরিয়াল এর কাজ চলছে খন্ডনাটক, বিজ্ঞাপন, সর্টফিল্ম,ওয়েবসিরিজ নিয়ে আপনাদের আশীর্বাদ এ ভালই ব্যস্ত দিন কাটছে
অভিনয় নিয়ে আপনার চুরান্ত ভাবনা কি?
মৃত্যুর পরে বেচে থাকবার জন্য একটা চরিত্র করে যেতে চাই
প্রিয় অভিনয় শিল্পী কে আপনার?
প্রিয় অভিনয় শিল্পী শালমান শাহ ও উৎপল দত্ত
জীবনে কোন কষ্ট আছে কি?
আছে।হেরে যাবার মত চরিত্র পাইনা।ছায়ানারী ধরা দেয়না।
কোন ধরনে অভিনয় করতে বেশি ভালো লাগে?
নেগেটিভ চরিত্র আর প্রেম করতে করতে ফতুর হয়ে যাবো তবুও তারে পাবোনা, এই দুই চরিত্র
আপনার নিজ জেলা কোনটা?
মাগুরা জেলার শ্রীপুর থানায়,চরশ্রীপুর গ্রামে জন্ম আমার
জীবনে পুরস্কার আছে কোন?
কোনো কাঠামো গত পুরস্কার পাইনি,তবে উৎসাহ পেয়েছি প্রচুর
প্রিয় রং? প্রিয় খাবার কি ?
প্রিয় রঙ হলুদ,প্রিয় খাবার জিল্যাপি।
কি করতে বেশি ভালো লাগে?
প্রেম দিয়ে অভিনয় করতেই বেশি ভাল লাগে
সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে?
অবশ্যই
দর্শকদের জন্য একটাই চাওয়া, দেশকে ভালবাসুন,যে যার জায়গা থেকে দেশের জন্য ভাল কিছু করুন।
আমার জন্য আশীর্বাদ করুন,আমি যেন শুধু বিনোদন নয়,অভিনয় দিয়েই দেশ ও দশের জন্য ভাল কিছু করতে পারি।
ধন্যবাদ









