১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




” মেঘকন্যা ” নিতে চাচ্ছেন না হল মালিকরা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০১৮, ১৭:১৩ | 1017 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার ,বিনোদন প্রতিবেদকঃ
অবশেষে আগামী ১২ অক্টোবর মেঘকন্যা ছবিটি প্রেক্ষাগৃহে যাবার তারিখ নির্ধারিত হয়েছে। সে তারিখটিও অবশ্য নিশ্চিত হয়নি এখনো। আসছে সপ্তাহে মুক্তির জন্য বেশ কঠিন লড়াই করতে হচ্ছে ‘মেঘকন্যা’কে।

নায়ক ফেরদৌস অভিনীত ছবিটির প্রতিদ্বন্দ্বী সাইমনের ‘মাতাল’ ও বাপ্পীর ‘নায়ক’ ও ‘আসমানী’। এই তিনটি ছবিও ১২ অক্টোবর মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে। শেষ পর্যন্ত কোন দুটি ছবি মুক্তি পাবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর মধ্যেই চলছে চারটি ছবির প্রচারণা। সেই প্রচারণায় পিছিয়ে ভিন্নধর্মী গল্পের দুই ছবি ‘মেঘকন্যা’ ও ‘আসমানী’। এদিকে গতকাল মঙ্গলবার কাকরাইল পাড়ায় ঘুরে জানা গেল ‘মেঘকন্যা’ ছবিটি নিয়ে কোনো উচ্ছ্বাস নেই হল বুকিং এজেন্টদের মধ্যে। তাদের ভাষ্য, ছবিটি হলে চালাতে আগ্রহ দেখাচ্ছেন না হল মালিকরা। মুক্তির আর মাত্র একটা দিন বাকী থাকলেও এখনো একটি হলও বুকিং দেয়নি ‘মেঘকন্যা’। অন্যদিকে মুক্তি নিয়ে সংশয় থাকলেও বেশ কিছু হলে বুকিং পেয়েছে ‘মাতাল’ ও ‘নায়ক’।

দীর্ঘদিন ধরে সিনেমায় অনিয়মিত ফেরদৌস ‘মেঘকন্যা’ ছবিটি দিয়ে ফিরলেও এর ট্রেলার ও গান আলোচনায় আসেনি। ছবিটিতে চমক বা প্রচারেরও ঘাটতি আছে। তাই এই ছবি মুক্তি দিয়ে ঝুঁকি নেয়ার সাহস দেখাতে পারছেন না নেত্রকোণায় অবস্থিত ‘হীরামন’ সিনেমা হলের মালিক। সর্বশেষ আগামী ১২ অক্টোবর সারা দেশে মুক্তির দিন ঠিক করা হয়। আর মাত্র একদিন বাকি থাকলেও সিনেমাটি এখন পর্যন্ত হল মালিকরা নিচ্ছেন না। ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি প্রেক্ষাগৃহে খবর নিয়ে জানা গেছে-তারা সিনেমাটি নিবেন না।

এদিকে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজক জয়া মিডিয়া প্রোডাকশনের কর্ণধার এ জেড এম জাহাঙ্গীর বলেন, ‘আমরা ‘মেঘকন্যা’ মুক্তি দেয়ার সব প্রস্তুতিই নিয়েছি। কিছু ষড়যন্ত্র হচ্ছে ছবিটি আটকে দিতে। কিন্তু আমি সব নিয়ম মেনেই এগিয়ে যাবো। অযৌক্তিক কোনো কিছু ‘মেঘকন্যা’-কে আটকাতে পারবে না। আমি ১২ তারিখে ছবি মুক্তির বিষয়ে প্রযোজক সমিতি থেকে নিবন্ধনপত্র নিয়েছি। ছবিও মুক্তি পাবে ইনশাল্লাহ।’

অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে ১২ অক্টোবর ছবি মুক্তির ঘোষণা দেয়ায় ‘মাতাল’ ও ‘নায়ক’ ছবির প্রযোজকদের বিরুদ্ধে ‘মেঘকন্যা’র প্রযোজক মামলা করেছেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে এ জেড জাহাঙ্গীর বলেন, ‘এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। আমি সমঝোতা চাই।

দেশে প্রায় আড়াইশ প্রেক্ষাগৃহ রয়েছে। কিন্তু ‘মেঘকন্যা’ কোনো হল না পাওয়ায় মামলা দায়ের করেছে সিনেমাটির প্রযোজক। আজ বুধবার সুপ্রিম কোর্ট স্টে অর্ডার করেন-আগামী ১২ অক্টোবর ‘মাতাল’ ও ‘নায়ক’ প্রেক্ষাগৃহে প্রদর্শন না করার। এ তথ্য জানিয়েছেন ‘মেঘকন্যা’ সিনেমার প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির।

তিনি আরো বলেন, ‘‘এখন পর্যন্ত কোনো হল পাইনি। তবে ‘মাতাল’ ও ‘নায়ক’ যে হলগুলো পেয়েছে সেগুলোর কিছু হল এখন আমরা পাব বলে আশা করছি। আমরা ১২ অক্টোবর ‘মেঘকন্যা’ মুক্তি দিচ্ছি।’’

মিনহাজ অভি পরিচালিত ‘মেঘকন্যা’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক ফেরদৌস ও নায়িকা নিঝুম রুবিনা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা সুচরিতা, শম্পা

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET