২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মেধাবী ও বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করে তারাই ছাত্রলীগের কমিটিতে আসার যোগ্য: সোহেল চৌধুরী




মেধাবী ও বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করে তারাই ছাত্রলীগের কমিটিতে আসার যোগ্য: সোহেল চৌধুরী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ২০:১২ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, ছাত্রলীগকে ওয়ার্ড পর্যায় থেকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। যারা মেধাবী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে যারা বাস্তবায়নের স্বপ্ন দেখে ও সেই নিরিখে কাজ করতে চায় তারা ছাত্রলীগের কমিটিতে আসার যোগ্য। যারা পারিবারিক ভাবে আওয়ামী পরিবারের সদস্য তাদেরকে ছাত্রলীগের কমিটিতে আনতে হবে। তিনি বলেন, জামায়াত শিবির বিভিন্ন ভাবে সংঘবদ্ধ হয়ে সরকারের উন্নয়নের ধারাকে নষ্ট করা পায়তারা করছে। তাই বঙ্গবন্ধু হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো অধিকতর শক্তিশালী করতে হবে।

বুধবার বিকেল ৪ টায় ছাগলনাইয়া ডাকবাংলো মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা ২০১৯ অনুষ্ঠানে সোহেল চৌধুরী এসব কথা বলেন। ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, ছাগলনাইয়া বিআরডি্ির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ফেনী জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোতাহের হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন মিনার। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ সাদ্দাম হোসেন। শভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি। এসময় উপজেলা ৫ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকারে সকল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET