, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা




মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৩, ০০:১৫ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বাবা মোবাইল কিনে না দেওয়ায় মাইনুল হাসান (১৮) নামের এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। মাইনুল হাসান ওই গ্রামের আফজাল হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মাইনুল হাসান বাড়ীতে এসে তার বাবার কাছে একটি মোবাইল কেনার বায়না ধরে, তার বাবা দিতে না চাইলে ঘরের আসবাবপত্র ভাংগচুর করে। এক পর্যায়ে মাইনুল বাড়ীর গরু বিক্রি করে মোবাইল কিনতে চায়। সেই সময় তার বাবা আফজাল হোসেন বলেন, এই মাসে নয় আগামী মাসে মোবাইল নিয়ে দিবেন। এ কথা সুনে সে বাড়ী থেকে বের হয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন জানতে পারেন বাড়ীর পাশে পাট ক্ষেতে মাইনুল বিষ পান করে ছটপট করছে। এসময় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET