১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মোরেলগঞ্জে ১১৫ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ২১:৪০ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে কাদের হাওলাদার (৩৫) নামে এক যুবককে ১১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটক কাদের হাওলাদার পুটিখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ছদ্দবেশে কাদের হাওলাদারের কাছে টাকা দিয়ে ইয়াবা বের করে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজান খান ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়ে বর্তমানে জেল হাজতে আছেন। কাদের হাওলাদার মিজান খানের সেকেন্ড ইন কমান্ড এবং ইয়াবা ব্যবসার পার্টনার বলে জানা গেছে।

কাদের হাওলাদার সম্পর্কে পুটিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিএম শহিদুল ইসলাম খোকন বলেন সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও বখাটে। সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। দলীয় পরিচয় দিয়ে সে মাদক ব্যাবসা চালাতো। তার বিরুদ্ধে  সাংগঠনিক  ব্যাবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET