সৈয়দ মুন্তাছির রিমন :
বেসিক ব্যাংক ও ফারমার্স ব্যাংক লুন্টনকারী আব্দুল হাই বাচ্চু ও সাবেক স্বরাষ্ট মন্ত্রী মঁখা আলমঙ্গীকে গ্রেফতার ও অন্যান্য দুর্ণীতিবাজদের স্থগিত মামলা আইনী প্রক্রিয়ায় চালুর দাবীতে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে গতকার্ল সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও তার অংগসংঠন। দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবলু এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, জেলা শাখার সহ- সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মশাহিদ আহমদ, ফটোনিউজ বিডি সম্পাদক এমদাদুল হক, সিনিয়র সদস্য লুৎফুর রহমান শামীম, বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের প্রতিষ্টাতা মহাসচিব সাংবাদিক সৈয়দ মুন্তাছির রিমন,মোঃ ফয়েজ মিয়া, মোঃ বারিছ মিয়া, যুব ফোরামের সহ-সভাপতি মেরাজ হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক এম.এ সামাদ, ছাত্র ফোরামের সাধারন সম্পাদক সিরাজুল হাসান, সংগঠনিক সম্পাদক কবি পলাশ দেবনাথ, মোঃ সুহেল ও নাইম আহমদ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে শহরের গুরুত্বপৃর্ণ সড়কে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।










