মহান বিজয় দিবস ৪৯তম পালিত হলো শার্শা উপজেলায়। যশোরের শার্শা কাশিপুর বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের মাজারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পক্ষে ৪৯ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা পিবিজিএমএস, কুচকাওয়াজ ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে শার্শা উপজেলা পরিষদের আয়াজনে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের মাজারে পূষ্পঅর্পন ও শিক্ষার্থীদের শারীরিক কসরৎ ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন গণমাধ্যম কর্মীরা। শহীদ স্মৃতি স্তম্ভে বিনম্ব্র শ্রদ্ধায় পুস্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে উদযাপন করেন মহান ৪৯তম বিজয় দিবস।
১৬ডিসেম্বর সোমবার সকালে বেনাপোল পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীরা বেনাপোল স্থল বন্দর, কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট, মুক্তিযোদ্ধা সংগঠন পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও বন্দর প্রেসক্লাব শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানো পর এসব প্রতিষ্ঠান নিজ নিজ অফিসে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা করেন।
এদিকে শার্শা উপজেলা পরিষদের আয়াজনে হাসপাতাল,বৃদ্ধাশ্রম ও এতিম খানায় শিশু পরিবারে খাবার পরিবেশন করা হয়। পরে জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন উপসনালয়ে দোয়া প্রার্থনা করা হয়।








