১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের স্ত্রীর জানাজা সম্পন্ন




যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের স্ত্রীর জানাজা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ২২:৩৭ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মতলব উত্তর উপলজেলার কৃতী সন্তান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা বেগম (৬৫) ১৫ ডিসেম্বর ভোর ৪.৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে…. রাজেউন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ পূত্র, ১ কন্যা রেখে গেছেন। আজ রবিবার বিকালে আসর নামাজ বাদ সুজাতপুর কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে চাঁদপুর-২ আসনের সংসদ অ্যাড, নুরুল আমিন রুহুল এমপি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে জন্য সকলের আমল করতে হবে এবং কোরআন ও হাদিস অনুসরণ করে চলতে হবে।

তিনি মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমার রুহুের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, মরহুমার দেবর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস।

উপস্হিত ছিলেন মতলব (দ.) উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম গিয়াসউদ্দিন, মতলব (দ.) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ, এসিল্যান্ড আনোয়ার হোসাইন পাটোয়ারী, ওসি নাসিরউদ্দিন মৃধা, উত্তর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আইয়ূব আলী, বর্তমান ভইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল,

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মানোয়ারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, (দ.) উপজেলা আঃলীগ নেতা আনিছুররহমান, চেয়ারম্যান সাজেদুল হাসান বাতেন, আজমল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান গোলাম কাদের মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, পুলিশ ও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন জানাজায় অংশগ্রহণ করেন ও মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET